শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: রামিসা হত্যা মামলার শুনানি হাইকোর্টে রোববার      তারেকের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ      গ্যাস-বিদ্যুতে অচলাবস্থা      আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী      অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর      ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প      তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      
দেশজুড়ে
রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:২১ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রামগঞ্জে রাইসা নামে ৬ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭০ বছর বয়সী মো. সেলিম হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গাছী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় পশ্চিম শোশালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নির্যাতিত শিশুর মা আফসানা জান্নাত জানান, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশুটি। এ সময় একই এলাকার বাসিন্দা সেলিম হোসেন তাকে ফুসলিয়ে পাশ্ববর্তী একটি ভবনের ছাদে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করেন। এ সময় পাশের বাড়ির এক নারী বিষয়টি দেখে ফেললে চিৎকার শুরু করেন। পরে অভিযুক্ত সেলিম হোসেন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।

ঘটনার পর ভুক্তভোগী রাইসার মা আফসানা জান্নাত বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই সন্ধ্যা ৬টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেপ্তার করে।’’

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘‘ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

কেকে/এলএ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close