শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, নিরাপত্তা চেয়ে বাবার জিডি      ● জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী      ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      
প্রিয় ক্যাম্পাস
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ড. এমতাজ হোসেন
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:০৯ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ড. এমতাজ হোসেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ড. এমতাজ হোসেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. এমতাজ হোসেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের আদেশক্রমে এবং সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০)-এর ১১(ক)(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এমতাজ হোসেনকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ—যেটি আগে হবে, তত দিন তিনি এ পদে বহাল থাকবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রোভিসি হিসেবে নিয়োগের আগে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক, বিভাগীয় চেয়ারম্যান এবং কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

রাজনৈতিক জীবনে তিনি বিএনপিপন্থী শিক্ষক হিসেবে সুপরিচিত। তিনি জাতীয়তাবাদী আদর্শের সংগঠন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব হিসেবে ২০১৭ সালের ১৯ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি এবং শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close