শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
আন্তর্জাতিক
জাপানে ভূমিকম্পে ধসে পড়ল শপিংমল, বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাত দশমিক এক মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। এই প্রলয়ঙ্কারী ভূকম্পনে দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। শুরু হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৪টা ২৭ মিনিটের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো জেলায় ঘটেছে এ ভূমিকম্প।

ভূমিকম্পের আঘাতে ইয়ন শপিংমল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর পূর্বে, কাশিমা টাউনের ওই শপিংমলে একটি বিস্ফোরণের খবর জানিয়েছিল স্থানীয় পুলিশ।

পুলিশে জানিয়েছে, এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভূমিকম্পের পর অন্তত ৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে এনএইচকে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, প্রাথমিক তথ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। কয়েকটি স্থানে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেখা দিয়েছে আগুন। রাস্তাঘাট ও সেতু ভেঙে পড়ার পাশাপাশি অনেক ভবনও ধসে পড়েছে।

ভূমিকম্পের পর সাময়িকভাবে সুনামি আতঙ্ক তৈরি হলেও পরবর্তী তা কেটে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে এখন আর কোনো সুনামি বা বড় বিপদের আশঙ্কা নেই। তবে দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সূত্র : ডয়েচে ভেলে

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জাপান   ভূমিকম্পে ধসে পড়া   শপিংমল ধমে পড়া   বহু হতাহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close