শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে      রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার      বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে ফের চিঠি      আসিফ মাহমুদের দেয়া সব নিয়োগ-পদোন্নতির নথি তলব দুদকের      আগস্টে মব সহিংসতায় নিহত ২৮, নদী-খাল-জঙ্গলে হত্যাকাণ্ডের শিকার ৮৭      সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯       ডেঙ্গুতে আরও চার মৃত্যু, নতুন রোগী ১২৫২      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে চুরি ও মাদক প্রতিরোধে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৫৫ পিএম আপডেট: ১৪.০৮.২০২৬ ১০:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চুরি ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিবময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। 

শ্রীমঙ্গল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জিনু মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ। 

সভায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের যুগ্ম সদস্যসচিব মো. এহসানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হান্নান ঢালী, আব্দুল বারেক মিয়া, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মো. মোজাহিদুল ইসলাম। 

একতা যুব সংগঠনের আহ্বায়ক মাওলানা মাহবুবুল আলম বাসারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রহমান মিয়া, আব্দুল বারিক রানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘মাদক ব্যবসায়ের মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ উপার্জনের আশায় একটি শ্রেণি এতে জড়িয়ে পড়ছে। অন্যদিকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে অসংখ্য পরিবার ও তরুণ প্রজন্মকে। মাদকের কারণে সামাজিক অবক্ষয়, অপরাধপ্রবণতা ও পারিবারিক অশান্তি বাড়ছে।’

বক্তারা চুরি ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গলে চুরি   মাদক প্রতিরোধে মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close