বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      
দেশজুড়ে
কুষ্টিয়ায় পদ্মায় বালুবাহী ট্রলি, ৩ শিশু উদ্ধার; নিখোঁজ ১
নিজস্ব প্রতিবেদক (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:১৬ এএম আপডেট: ১৫.০৮.২০২৬ ১০:১৯ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বালুবাহী স্যালো ইঞ্জিনচালিত ট্রলি পদ্মা নদীতে পড়ে মো. আলিফ (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আরও তিন শিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা মৌজার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আলিফ ওই এলাকার মনসুর প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে শিলাইদহ ব্লক এলাকা থেকে চার শিশু—আব্দুল আহাদ, জিহাদ, ওমর ফারুক ও মো. আলিফ—খেলার ছলে বালুবাহী একটি ট্রলিতে ওঠে। ট্রলিটি ঘাটপাড়া এলাকায় পৌঁছালে রাস্তা অপ্রশস্ত হওয়ায় একটি মোটরসাইকেলকে পাশ কাটিয়ে দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

এ সময় ট্রলিচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয়রা নদী থেকে তিন শিশুকে জীবিত উদ্ধার করেন। তবে আলিফের কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে বেলা সোয়া ১১টার দিকে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে ট্রলিটিও উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনো নিখোঁজ রয়েছে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পদ্মায় বালুবাহী ট্রলি   শিশু উদ্ধার   নিখোঁজ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close