বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      
দেশজুড়ে
সাঘাটায় আওয়ামী লীগ নেতার বাড়িতে জামায়াতের এমপি, আলোচনা-সমালোচনা
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৫০ এএম

গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইটের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন গাইবান্ধা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।

৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকলেও বর্তমানে স্থানীয় আওয়ামী লীগের পদধারী কিছু নেতাকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন সুইটের সঙ্গে জামায়াতের এমপি আব্দুল ওয়ারেছের সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবিটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।

তবে সাক্ষাতের কারণ বা বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ নেতা   জামায়াতের এমপি   আলোচনা-সমালোচনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close