বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      
দেশজুড়ে
মানিকগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে গ্রেপ্তার যুবক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়ির পাশে দুটি পাইপগান পুঁতে রাখার অভিযোগে মো. দিনা ওরফে দিদার নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় স্বাধীন (৪০) নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জের পরিদর্শক (নিরস্ত্র) ও ইনচার্জ মানবেন্দ্র বালো।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে মো. দিনা পুলিশকে তথ্য দেন, সদর উপজেলার বরাই এলাকায় রামপ্রসাদ ঘোষের বসতবাড়িতে দুটি পাইপগান রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবির একটি দল তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়।

পুলিশের দাবি, বাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে কোনো অস্ত্র পাওয়া যায়নি। পরে দিনা নিজেই বাড়ির উত্তর পাশে টয়লেটের পেছনে সেপটিক ট্যাংকের পাশে মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ বের করে দেন। ব্যাগের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পাইপগান পাওয়া যায়।

অস্ত্র উদ্ধারের পর দিনার আচরণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে তিনি জানান, পূর্বশত্রুতার জেরে রামপ্রসাদ ঘোষকে ফাঁসানোর উদ্দেশ্যে স্বাধীন নামে এক ব্যক্তির সঙ্গে পরিকল্পনা করে ওই স্থানে দুটি পাইপগান রাখা হয়েছিল।

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। রাত ৪টা ৪০ মিনিটের দিকে দিনা ওরফে দিদারকে আটক করে ডিবি পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর অভিযুক্ত স্বাধীনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখা এবং পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা তথ্য দিয়ে অন্য ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগে দিনা ওরফে দিদার ও স্বাধীনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জের পরিদর্শক (নিরস্ত্র) ও ইনচার্জ মানবেন্দ্র বালো বলেন, “পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনাটি নিয়ে জেলা গোয়েন্দা শাখার গোপনীয় তদন্তও চলছে।”

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   পাইপগান   গ্রেপ্তার যুবক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close