শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির কাছে ‘নতুন তথ্য নেই’      ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ জন      হামের উপসর্গে আরও এক মৃত্যু, নতুন রোগী ১১৫৪      সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী      চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি : গোলাম পরওয়ার      দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      
দেশজুড়ে
শ্রীমঙ্গল প্রেস ক্লাবের উন্নয়নে অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:১৪ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ২:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেস ক্লাব পরিদর্শন করে ক্লাবের উন্নয়ন ও বকেয়া রাজস্ব পরিশোধে নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে কলেজ রোডে অবস্থিত শ্রীমঙ্গল প্রেস ক্লাব পরিদর্শন করেন তিনি। এ সময় প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

মতবিনিময়কালে প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন জানান, দীর্ঘ ১৮ বছরের রাজস্ব বাবদ ক্লাবের কয়েক লাখ টাকা বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করলে তিনি তাৎক্ষণিকভাবে নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন।

এ ছাড়া প্রেস ক্লাবের আয় বৃদ্ধির জন্য দোকান কোটা নির্মাণ এবং সরকারি রাজস্ব বকেয়া পরিশোধে দ্রুত জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়ার জন্য মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমানকে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার দিনব্যাপী প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে ছয়টি অনুষ্ঠানে অংশ নেন এবং সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল প্রেস ক্লাব   অনুদান   প্রতিমন্ত্রী শাহে আলম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close