শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: রামিসা হত্যা মামলার শুনানি হাইকোর্টে রোববার      তারেকের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ      গ্যাস-বিদ্যুতে অচলাবস্থা      আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী      অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর      ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প      তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      
দেশজুড়ে
পরিচ্ছন্ন বান্দরবান গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান এমপি সাচিং প্রু জেরীর
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:৪৫ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ৪:১২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেছেন, “পর্যটন নগরী বান্দরবানকে সুন্দরভাবে সাজাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভৌগোলিক বৈচিত্র্য ও সমৃদ্ধ সংস্কৃতির কারণে বান্দরবানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের কাছে বান্দরবানকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পরিকল্পিতভাবে কাজ করার পাশাপাশি শহর ও পর্যটনকেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”

শনিবার (১৫ আগস্ট) সকালে বান্দরবান বাসস্টেশন এলাকায় বিভিন্ন ঝিরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) বাস্তবায়িত এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় ‘আকস্মিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সহায়তা কার্যক্রম’ প্রকল্পের আওতায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সাচিং প্রু জেরী বলেন, “বান্দরবান একটি পর্যটন জেলা। এ জেলার প্রতিটি হোটেল-মোটেল, পর্যটকবাহী যানবাহনসহ পর্যটননির্ভর ব্যবসাগুলো আরও সুন্দরভাবে পরিচালনা করতে হবে। পর্যটকরা যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন এবং হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় নিরাপদ খাবার গ্রহণ করতে পারেন, সে জন্য পর্যটনসংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু সরকার নয়, বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদেরও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বান্দরবানকে একটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।”

পরে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বান্দরবান বাসস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঝিরি থেকে সাংগু নদীর বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

এ সময় বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণাময় বড়ুয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, টেকনিক্যাল অফিসার মো. আবদুল আজিজ, গ্রাউসের উপনির্বাহী পরিচালক চিন্ময় ম্রো, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজসহ ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   সম্মিলিত উদ্যোগ   সাচিং প্রু জেরী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close