শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির কাছে ‘নতুন তথ্য নেই’      ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ জন      হামের উপসর্গে আরও এক মৃত্যু, নতুন রোগী ১১৫৪      সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী      চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি : গোলাম পরওয়ার      দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      
দেশজুড়ে
কেশবপুরে ককটেল বিস্ফোরণে যুবক আহত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় ককটেল বিস্ফোরণে এক যুবক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শহরের মধ্যকুল পেট্রোল পাম্প মোড়ের ঝোপ থেকে বিকট শব্দ পাওয়া যায়। চেকপোস্ট থাকা সদস্যরা গিয়ে দেখতে পান মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরিত হয়ে জুয়েল রানা সরদার (২৬) নামে এক যুবকের ডান পা রক্তাক্ত অবস্থায় রয়েছে। এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় অবিস্ফোরিত অবস্থায় পলিথিনে মোড়ানো দুইটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ।  

আহত জুয়েল পৌরসভার মধ্যকুল এলাকার খান জাহান আলী সরদারের পুত্র। সে এলাকার  জামাল বাহিনী নামক সন্ত্রাসী  বাহিনীর সদস্য হিসেবে পরিচিত। বর্তমানে তাকে পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেশবপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রেকসোনা খাতুন বলেন, ‘ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ককটেল   বিস্ফোরণ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close