রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
লাইফস্টাইল
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:০২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার প্ল্যাটফর্ম সাজগোজ নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি চালু করেছে। এর মাধ্যমে গিফট ও ব্যক্তিগত স্টাইলের জন্য পণ্যের পরিসর আরও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন কালেকশনের মাধ্যমে সাজগোজকে গিফট ও ব্যক্তিগত স্টাইলের ক্ষেত্রে একটি ওয়ান-স্টপ শপ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। বিভিন্ন উপলক্ষ ও বাজেট বিবেচনায় রেখে এতে রাখা হয়েছে নানা ধরনের জুয়েলারি ও অ্যাকসেসরিজ। নতুন কালেকশনটি বর্তমানে শুধু অনলাইনে shop.shajgoj.com-এ পাওয়া যাচ্ছে।

গত বছর মুক্তার গহনার পাইলট প্রকল্পে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় কালেকশন আরও সম্প্রসারণ করেছে। নতুন সংগ্রহে রয়েছে মানসম্পন্ন মুক্তা, ট্রেন্ডি ফ্যাশন জুয়েলারি এবং দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন অ্যাকসেসরিজ।

নতুন ক্যাটাগরিতে বিশেষ অনুষ্ঠান থেকে শুরু করে প্রতিদিনের সাজসজ্জার জন্য বিভিন্ন ধরনের গহনা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘দ্য রয়্যাল পার্ল’ ও ‘অপেরা’র মতো মুক্তার সেট, বাটারফ্লাই ও হার্ট স্টাড, ঝুমকা, ঝাড়বাতি কানের দুল, আংটি ও চুড়ি।

এ ছাড়া দৈনন্দিন ব্যবহারের জন্য কালেকশনে রয়েছে হেয়ার ক্লিপ, স্ক্রাঞ্চি ও নেইল আর্ট স্টিকারসহ বিভিন্ন অ্যাকসেসরিজ।

সাজগোজ জানিয়েছে, ৭৫ টাকা থেকে শুরু হওয়া দামের এই কালেকশনে যেমন প্রিমিয়াম মুক্তার নজরকাড়া গহনা রয়েছে, তেমনি রয়েছে সাশ্রয়ী দামের বিভিন্ন বিকল্প। ফলে বিভিন্ন উপহারের উপলক্ষ ও বাজেটের সঙ্গে মিলিয়ে গ্রাহকরা পছন্দের পণ্য বেছে নিতে পারবেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নতুন জুয়েলারি   সাজগোজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close