শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      
রাজনীতি
অনুমোদনের অপেক্ষায় ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:৪৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি এখন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। এর মধ্য দিয়ে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির নেতৃত্বাধীন বর্তমান কমিটির অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের ভূমিকা, ভবিষ্যৎ রাজনীতিতে পেশাদারত্ব বজায় রাখা এবং নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি গুরুত্ব পায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, সাক্ষাৎকালে বৈষম্যবিরোধী ও সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেন বিএনপির চেয়ারম্যান। একই সঙ্গে ভবিষ্যৎ রাজনীতিতে পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে ছাত্রদলের শীর্ষ নেতাদের উদ্দেশে তারেক রহমান তাদের ত্যাগের প্রশংসা করেন। সংগঠনের গতিশীলতা ধরে রাখতে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব হস্তান্তরের নির্দেশও দেন তিনি।

বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ছাত্রদলের বিদায়ী নেতারা দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দল ভবিষ্যতে রাজপথ কিংবা সাংগঠনিক যে দায়িত্বই দেবে, তা সততার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে ছাত্রদলের নতুন কমিটির সম্ভাব্য পদপ্রত্যাশীরা মনে করছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন নেতৃত্ব নির্ধারণের উদ্যোগ নিয়েছেন। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পদপ্রত্যাশীদের মতে, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ছাত্রদলকে নিয়মিত শিক্ষার্থীদের কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল দল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে যথাযথ মূল্যায়নের কথাও বলছেন তারা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  অনুমোদন   ছাত্রদলের নতুন কমিটি   ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close