শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
রাজনীতি
জামিন পেলেন যুবদল নেতা জাহিদ হোসেন মোড়ল
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৪৫ পিএম
জাহিদ হোসেন মোড়ল

জাহিদ হোসেন মোড়ল

হয়রানিমূলক মামলা থেকে জামিন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল। 

রোববার (১৬ আগস্ট) দুপুরে শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শের-ই-বাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আবু বক্কর সিদ্দীক নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। এ ঘটনায় শনিবার (১৫ আগস্ট) রাতে বেশ কয়েকজনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন আবু বক্করের স্ত্রী শিরিন আক্তার। মামলায় প্রথমেই জাহিদ হোসেন মোড়লের নাম উল্লেখ করা হয়।

মোড়লের আইনজীবী নেয়াজ মোর্শেদের দাবি, যেদিন ঘটনা ঘটে, সেদিন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাতুল মিরাজের শিশু সন্তান শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ছিল। ওই সময় যুবদলের একাধিক নেতা শিশুটিকে দেখতে হাসপাতালে যান। তাদের সঙ্গে জাহিদ হোসেন মোড়লও ছিলেন।

তিনি জানান, প্রকৃত ঘটনা আড়াল করতেই তাকে মামলায় জড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকলেও শুধু হাসপাতালে শিশুটিকে দেখতে যাওয়ার কারণে তাকে মামলায় আসামি করা হয়েছে।

নেয়াজ মোর্শেদে বলেন, ‘ঘটনার সময় জাহিদ হোসেন মোড়ল হাসপাতালে অবস্থান করছিলেন। এরপরও তাকে মামলায় আসামি করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জাহিদ হোসেন মোড়ল   যুবদল নেতা   জামিন   শেরেবাংলা নগর মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close