শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
রাজনীতি
গেন্ডারিয়া থানা ছাত্রদলের সভাপতি শাকিল ও সাধারণ সম্পাদক লিওন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৫০ পিএম
শাহাবুদ্দিন সিকদার শাকিল ও সাজ্জাদ হোসেন লিওন

শাহাবুদ্দিন সিকদার শাকিল ও সাজ্জাদ হোসেন লিওন

ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে শাহাবুদ্দিন সিকদার শাকিলকে সভাপতি ও সাজ্জাদ হোসেন লিওনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে ইকবাল হোসেন সাদ্দামকে। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. ইব্রাহিম হোসেন, সালাউদ্দিন ও আরাফাত ইসলাম নিশু। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাদেক।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ওয়াহিদুজ্জামান জিসান, মনির হোসেন অপূর্ব, এনতাজ মোহাম্মদ নিলয় ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার আহম্মেদ রাজ।

অনুমোদনপত্রে বলা হয়েছে, ‘নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে গেন্ডারিয়া থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।’

জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার অংশ হিসেবে বিভিন্ন ইউনিটে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় গেন্ডারিয়া থানা ছাত্রদলের এই আংশিক কমিটি ঘোষণা করা হলো।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গেন্ডারিয়া থানা ছাত্রদল   শাহাবুদ্দিন সিকদার শাকিল   সাজ্জাদ হোসেন লিওন   ছাত্রদল কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close