শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
প্রিয় ক্যাম্পাস
আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। 

মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সহ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।  

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও দেশ গড়ো; বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই; ভারত যদি বন্ধু হউ, হাসিনা কে ফেরত দাও; একশান একশান, ডাইরেক্ট একশান; আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ; নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার ইত্যাদি স্লোগান দেন। 

বিক্ষোভ মিছিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, “যেসব ফ্যাসিস্ট শিক্ষক দেশে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো অপতৎপরতা চালাচ্ছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের এই সমাবেশ থেকে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এসকল ফ্যাসিস্ট শিক্ষক এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, হবে না। একই সাথে এই দেশেও এদের ঠাঁই হবে না। এদের বিরুদ্ধে ছাত্রদল সবসময় কঠোর অবস্থানে থাকবে।”


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   অপতৎপরতা   ছাত্রদলের বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close