শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
শিক্ষা
ইবিতে মিশুক মুনীর ওয়ার্কশপ অন ব্রডকাস্ট জার্নালিজম কর্মশালা
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে ভারমিলিয়ন ইনিস্টিউটের উদ্যোগে ‘মিশুক মুনীর ওয়ার্কশপ অন ব্রডকাস্ট জার্নালিজম’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বিভাগের ৪৩৮ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন ভারমিলিয়ন ইনিস্টিউটের পরিচালক আবির শ্রেষ্ঠ। 

কর্মশালায় ব্রডকাস্ট জার্নালিজমের বিভিন্ন বিষয়, মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা, বিভিন্ন ডকুমেন্টারি থেকে আইডিয়া সম্পর্কে ধারণা, পাঠ ও পর্যবেক্ষণের মাধ্যমে নিজেকে সৃজনশীল হিসেবে গড়ে তোলার পরামর্শ ও পদ্ধতি শেখানো হয়।

এ ছাড়াও কর্মশালায় কিছু শিক্ষার্থীকে নির্বাচনের মাধ্যমে ভারমিলিয়ন ইনিস্টিউটের তিনমাস ব্যাপী অনলাইন কোর্সে বৃত্তির সুবিধা দেয়া হবে। 

কর্মশালায় উপস্থিত ছিলেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, সহযোগী অধ্যাপক উজ্জ্বল হোসেন, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক রুকাইয়া আখতার ও বিভাগের শতাধিক শিক্ষার্থী। 

অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, ‘আজকের এ ওয়ার্কশপটি প্রেরণার উৎস হতে পারে। আমাদের প্রত্যেকের হাতে একটা করে মোবাইল আছে। সেটা দিয়ে এমন কিছু করে তৈরি করা যায় যা নিজের ও অন্যান্যদের আনন্দের খোরাক হতে পারে। আমি চাই আমার শিক্ষার্থীরা নিজের ভয়েস, বিভিন্ন ছবি ভিডিও ক্লিপ দিয়ে একটা এডিটিংয়ের মাধ্যমে পাঁচ মিনিটের একটা রিল বা ভিডিও তৈরি করুক যা আমরা প্রদর্শনের ব্যবস্থা করতে পারি। আজকের ক্লাসটা শুধু গ্রহণই নয়, এর একটা প্রোডাক্টিভিটি যেন তৈরি হয়।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ইবি   জার্নালিজম   কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close