গাজীপুরের টঙ্গীর আলোচিত হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বস্তিবাসী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিআরটি উড়ালসড়কের টঙ্গী বাজার অংশে অবস্থান নেয়।
ঘণ্টাব্যাপী চলা এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বস্তিবাসীদের অভিযোগ, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে পুনর্বাসন ছাড়াই তাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত বর্তমান স্থানেই বসবাসের সুযোগ অথবা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে প্রকৃত মাদক কারবারিদের নির্মূলে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার ঘোষণা দিয়েছেন বস্তিবাসীরা।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, চিহ্নিত মাদক কারবারি ছাড়া কারও বাড়িঘর উচ্ছেদ করা হবে না—এমন আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে বস্তিবাসীদের সরিয়ে দেওয়া হয়েছে।
কেকে/এমএস