বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      
প্রিয় ক্যাম্পাস
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১৮ এসি বাস চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) এসি বাস সার্ভিসের উদ্বোধন হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উআইইউর ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যুগ্নসাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।

শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছানো এবং দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা সিটির মধ্যে গুরুত্বপূর্ণ ৬টি রুটে এই এসি বাস সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশেষ করে দূরের পথ পাড়ি দিয়ে ক্যাম্পাসে আসা-যাওয়ার ক্ষেত্রে অধিকতর আরামদায়ক ও নিরাপদ পরিবহন সুবিধা পাবে।

অনুষ্ঠানে হাসান মাহমুদ রাজা বলেন, ‘ইউআইইউ সবসময় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সেবাকে সমান গুরুত্ব দিয়ে আসছে। নতুন এই এসি পরিবহনসেবা শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা এবং বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি শিক্ষার্থীদের সামগ্রিক জীবনে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠার পরামর্শ দেন। 

মইনুদ্দীন হাসান রশীদ বলেন, ‘ইইআইইউর শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইউনাইটেড গ্রুপ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ ও আরামদায়ক পরিবহন সুবিধা পাওয়ার পাশাপাশি সময়েরও সাশ্রয় করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘ইউআইইউকে আন্তর্জাতিক মানের একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইউনাইটেড গ্রুপ বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে।’

মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস জীবন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই বাস সার্ভিস শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হওয়ার পাশাপাশি দৈনন্দিন যাতায়াতকে সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণ ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে ইউআইইউ বিভিন্ন সময়ে প্রয়োজনভিত্তিক নানা উদ্যোগ নিয়ে আসছে। ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পর থেকেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস এবং ভর্তুকির মাধ্যমে বিভিন্ন রুটে পরিবহনসেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন রুটে নতুন এই ১৮টি এসি বাস সার্ভিস চালুর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ও পরিবহন সুবিধা আরও উন্নত এবং সময়োপযোগী উদ্যোগ হিসেবে গুরুত্ব বহন করবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইউআইইউ   এসি বাস সার্ভিস   শিক্ষার্থী যাতায়াত   ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close