বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে আরও চার মৃত্যু, নতুন রোগী ১২৫২      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      তিন বছরে ৪০০’-এর বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে : বাণিজ্যমন্ত্রী      বিচারবহির্ভূত খুন ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ      ২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী      আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা      হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা করবে দুদক      
রাজনীতি
তারেক জিয়া যেন আরেক ‘হাসিনা’ না হন : মামুনুল হক
​লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৬:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেন, ‘তারেক জিয়া যেন আরেকটি শেখ হাসিনা তৈরি না হন।’ 

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় বান্দরবানের লামা উপজেলা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, ‘গত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সংসদ নির্বাচনে গণভোট ৭০% ভোট পেয়ে জয়যুক্ত হলেও বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা শুরু করেছে।’

​বিগত আওয়ামী সরকারের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘গত ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম-ওলামাদের কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মিথ্যা মামলা ও হামলা দিয়ে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল। পুলিশ বাহিনীর কাজ জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষা করা, কিন্তু বিগত সরকার তাদের দলীয় স্বার্থে ব্যবহার করে ‘লীগ বাহিনী’তে পরিণত করেছিল, যা আজ দেশের মানুষের কাছে স্পষ্ট।’ 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তারেক জিয়া যেন আরেকটি শেখ হাসিনা তৈরি না হন।’

​বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে তেল, বিদ্যুৎ ও সার সংকট চরম আকার ধারণ করেছে। অথচ সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা সংসদে বসে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই। বাস্তবে মাঠে পর্যায়ে কৃষকরা সার পাচ্ছে না, দেশে বিদ্যুৎ ও গ্যাস নেই, ফলে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।’

​বান্দরবান দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সেক্রেটারী ডা. মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ নোমান এবং ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ স্থানীয় উলামায়ে কেরাম।

​সমাবেশে বক্তারা ইসলামের মূল নীতির আলোকে ন্যায়ভিত্তিক সমাজ ও খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ জনগণকে একত্রিত হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  তারেক জিয়া   হাসিনা   মামুনুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close