বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবির নেপালি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নেপালি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।

বৃহস্পতিবার  (৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সম্প্রতি নেপালে হিমবাহ ধসে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ সে দেশের জনগণ এবং শিক্ষার্থীদের পরিবারের খোঁজ-খবর ও তাদের প্রতি সমবেদনা জানানো হয়।

সভায় উপাচার্য  হাবিপ্রবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের পরিবারের বিস্তারিত খোজ নেন এবং আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় ও বন্যায় নেপাল ও চীনের তিব্বতে নিহত ব্যক্তিবর্গের বিদেহী আত্নার শান্তি কামনা করেন। যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আশু রোগমুক্তি কামনা করেন এবং এ দুর্যোগে  স্বজন হারানো, গৃহহীন ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিশেষ করে শিশুদের অনেক স্কুল পুরোপুরি ধ্বংস ও ক্ষতিগ্রস্থ হওয়ায় বিষয়টি অত্যন্ত মানবিক বিধায় তাদের মানসিক সুস্থ্যতা ও প্রশান্তি কামনা করেন। উপাচার্য  হাবিপ্রবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সাহায্য ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, ইন্টারন্যাশনাল হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, বেগম রোকেয়া হলের হল সুপার প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন ভূঞা এবং সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি জানানোর জন্য নেপালি শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের  প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। 

উল্লেখ্য, এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট ৬১ জন নেপালি শিক্ষার্থী অধ্যয়ন করছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   নেপালি   শিক্ষার্থী   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close