বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গবিতে জিবিসিডিসির উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
গবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ক্যারিয়ার ডেভলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) উদ্যোগে ‘হায়ার স্টাডিজ ইন সাউথ কোরিয়া উইথ রিসার্চ অপরচ্যুনেটিজ অ্যান্ড ক্যারিয়ার পাথওয়েজ’ শীর্ষক  উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের বি-৩২০ নম্বর কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সেমিনারে গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. জাকির হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। 

তিনি সেমিনারে দেশের বাহিরে উচ্চশিক্ষা গ্রহণ, দক্ষিণ কোরিয়ার স্কলারশিপে আইএলটিএস স্কোর, পাবলিকেশন, সাইটেশনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়াও তিনি গবেষণার জন্য কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা, যোগাযোগ, প্রোগ্রামিং, ডাটা এনালাইসিস, গবেষণার জন্য সঠিক প্রফেসর ও ল্যাব নির্বাচন, সাউথ কোরিয়ায় পড়াশোনার বিভিন্ন সুযোগ-সুবিধা, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, প্রস্তুতি ও আন্তর্জাতিক স্কলারশিপ উচ্চশিক্ষা বিষয়ক আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন বলেন, ‘আজকের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা স্কলারশিপ, গবেষণা, ও গবেষণায় যুক্ত হওয়ার পদ্ধতি, সম্পর্কে জানতে পেরেছে। যা শিক্ষার্থীর ভবিষ্যতে কার্যকর ভূমিকা পালন করবে।’

জিবিসিডিসির সভাপতি বিদিতা চৌধুরী বলেন, ‘সেমিনারের আলোচনায় সবাই গবেষণা সম্পর্কে জানতে পেরেছে, ভবিষ্যৎ সংগঠনের এ ধারা অব্যাহত রেখে কাজ করতে চাই।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও জিবিসিডিসির উপদেষ্টা ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়   উচ্চশিক্ষা বিষয়ক   সেমিনার   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close