বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
গণেশ দাস, বগুড়া
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম আপডেট: ০৪.০৯.২০২৬ ৩:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ওই নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তাদের গাড়ির সামনে ছিল পুলিশের একটি প্রটেকশন গাড়ি। পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার সময় হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন।

এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান ফিরোজা বেগম। এতে তার ডান পা গুরুতরভাবে আহত হয়। তাকে রক্ষা করতে গিয়ে গাড়িচালক দ্রুত নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে গাড়িটি সড়কের ডান পাশে থাকা খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রটেকশনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে উদ্ধার করেন। পরে তারা পুলিশ প্রটেকশনের গাড়িতে করে জয়পুরহাটের দিকে রওনা হন।

অন্যদিকে, গুরুতর আহত ফিরোজা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, “ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  খাদ্য প্রতিমন্ত্রী   সড়ক দুর্ঘটনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close