শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম      র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে      রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার      বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে ফের চিঠি      আসিফ মাহমুদের দেয়া সব নিয়োগ-পদোন্নতির নথি তলব দুদকের      আগস্টে মব সহিংসতায় নিহত ২৮, নদী-খাল-জঙ্গলে হত্যাকাণ্ডের শিকার ৮৭      সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯       
দেশজুড়ে
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

সনাতন সম্প্রদায়ের শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বান্দরবান রাজারমাঠে শুরু হয় মহানামযজ্ঞ।

পরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকাল ১১টায় বান্দরবান রাজারমাঠ থেকে শুরু হয় মহাশোভাযাত্রা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বেলুন উড়িয়ে মহাশোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বিপ্লব কান্তি দাশ, বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক অলক ধরসহ বান্দরবানের বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সনাতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহাশোভাযাত্রাটি রাজারমাঠ থেকে শুরু হয়ে বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উৎসব প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী যুবক-যুবতীরা নানা দেব-দেবীর প্রতিকৃতির সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।

৫ সেপ্টেম্বর (শনিবার) ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসব।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close