বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
জন্মাষ্টমীতে ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোভাযাত্রা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৫ পিএম আপডেট: ০৪.০৯.২০২৬ ২:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে শহরের শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক সুব্রত রবিদাস, যুগ্ম আহ্বায়ক চন্দ্রা দেবনাথ ও লিটন সাহা, মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট বিশ্বজিৎ সরকার স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় রায়, সিনিয়র সহ-সভাপতি সুশান্ত সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তদের হাতে বিভিন্ন ধর্মীয় প্রতীক ও ব্যানার দেখা যায়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নিতাই রায় বলেন, “শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, ন্যায়, সত্য ও শান্তির বার্তা বহন করে। শ্রীকৃষ্ণের আদর্শ থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা পাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করুক। জন্মাষ্টমীর এই দিনে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও শান্তি আরও সুদৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তরা শ্রীকৃষ্ণের নামসংকীর্তন ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনন্দ ভাগাভাগি করেন। উৎসবকে ঘিরে শহরে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close