বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      
দেশজুড়ে
কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৫
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আইকনিক পরিবহনের ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি (ঢাকা মেট্রো-ব ১২৪৫৫৫) ঢাকা থেকে ২০/২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে সকালে ওই এলাকায় পৌছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অগভীর পুকুরে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করেন এবং গুরুতর ছয় জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করান। বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা ছিলেন। কুয়াকাটা ভ্রমণের জন্য তারা বাসটি রিজার্ভ নিয়েছিলেন।
  
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  কলাপাড়া   পর্যটকবাহী   বাস   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close