শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      দুর্ঘটনার কবলে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি, ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু      সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম      র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে      রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার      বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে ফের চিঠি      
দেশজুড়ে
বান্দরবানে বিলাসবহুল গাড়ি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম আপডেট: ০৪.০৯.২০২৬ ৩:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান সদরের ট্রাফিক মোড় থেকে একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ জাকির হোসেন নামে এক চালককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাড়ির সিটের গোপন স্থানে লুকিয়ে রাখা ১৩টি প্যাকেট থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ট্রাফিক মোড়ে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে সিটের গোপন স্থানে রাখা ১৩টি প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।


এ ঘটনায় প্রাইভেটকারের চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে। তিনি কুমিল্লার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

আটক জাকির হোসেন দাবি করেন, গাড়িতে ইয়াবা থাকার বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, “ভোরে কক্সবাজার থেকে গাড়ি নিয়ে রওনা হন। কেরানীহাটে একজন যাত্রী গাড়ি থেকে নেমে যান। পরে বান্দরবান সদরে পৌঁছানোর পর আরও দুজন যাত্রী গাড়ি থেকে নেমে যান। এরপর পুলিশ তাকে আটক করে এবং গাড়ি থেকে ইয়াবা উদ্ধার করে।”

জাকির হোসেন বলেন, “মাত্র কয়েকদিন হলো আমি প্রাইভেটকারটি চালানো শুরু করেছি।”

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে প্রাইভেটকারটি বান্দরবান সদরে প্রবেশ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ট্রাফিক মোড়ে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সিটের গোপন স্থানে রাখা ১৩টি প্যাকেট উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা প্যাকেটগুলো খুলে ইয়াবার সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার বলেন, “কয়েক হাজার ইয়াবা ট্যাবলেটসহ বান্দরবান সদরের ট্রাফিক মোড় থেকে বিলাসবহুল গাড়ি ও এর চালককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা নির্ধারণে পুলিশ কাজ করছে।”

তিনি বলেন, “মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   ইয়াবা উদ্ধার   চালক আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close