বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
টঙ্গিবাড়িতে শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত
টঙ্গিবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম আপডেট: ০৪.০৯.২০২৬ ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও আমজাদ আলী কলেজে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের সভাপতি খায়রুল বারী মল্লিক রনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট মো. এমদাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মামুন অর রশিদ এবং অভিভাবক প্রতিনিধি ও আজীবন দাতা সদস্য মো. আসলাম মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস. এম. আনিছুল হক।

সমাবেশে বক্তারা বলেন, একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং একটি সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সুধী সমাবেশে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা নাঈম ইসলাম, রিমন মল্লিক, সুমন পোদ্দার, সুমন মল্লিক, লিমন, কৃষকদল নেতা বিল্লাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মী, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  টঙ্গিবাড়ি   শিক্ষার মানোন্নয়ন   সুধী সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close