বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৮২      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      
দেশজুড়ে
৪৯ বছর পর বেলগাছী দাখিল মাদ্রাসা পেল খেলার মাঠ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ০৪.০৯.২০২৬ ৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রতিষ্ঠার দীর্ঘ ৪৯ বছর পর অবশেষে নিজস্ব খেলার মাঠ পেতে যাচ্ছে বগুড়ার শেরপুর উপজেলার বেলগাছী মুসতি দেওয়ান দাখিল মাদ্রাসা।

স্থানীয় সংসদ সদস্য (বগুড়া-৫) গোলাম মো. সিরাজ, বিসিবির মিডিয়া পরিচালক আসিফ সিরাজ রব্বানীর প্রচেষ্টা এবং সুঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হাসানের সার্বিক সহযোগিতায় মাদ্রাসাটির দীর্ঘদিনের এ স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসার দক্ষিণ পাশে অবস্থিত প্রায় দুই বিঘা জমিতে সরকারি প্রকল্পের আওতায় মাঠ সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দীর্ঘ পাঁচ দশক পর শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হাসান, মাদ্রাসার সাবেক শিক্ষক ফারুক, সুঘাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী বুল, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক কে এম মানিক এবং ইউপি সদস্য মাসুদ রানা।

এ ছাড়া ওয়ার্ড বিএনপি নেতা শামসুল হক, সোহেল রানা, জামি, জাহিদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠার দীর্ঘ সময় পর মাদ্রাসাটির খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ তৈরি হবে। এতে মাদ্রাসার সামগ্রিক পরিবেশ আরও প্রাণবন্ত হবে।

বক্তারা মাঠের সংস্কারকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বগুড়া   বেলগাছী দাখিল মাদ্রাসা   খেলার মাঠ উদ্বোধন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close