বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
নীলফামারীতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
মোন্নাফ শাহ রহমান মানিক। ছবি: প্রতিবেদক

মোন্নাফ শাহ রহমান মানিক। ছবি: প্রতিবেদক

নীলফামারীতে সাপের কামড়ে মোন্নাফ শাহ রহমান মানিক (১৩) নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বগিলাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মোন্নাফ ওই এলাকার মশিউর রহমানের ছেলে। সে নীলফামারী ক্যাডেট একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে খাওয়া শেষ নিজ কক্ষে ঘুমাতে যায় মোন্নাফ। শুক্রবার ভোরে তার কক্ষ থেকে পরিবারের সদস্যরা শব্দ শুনতে পেয়ে দরজা খোলার জন্য ডাকাডাকি করে। কিন্ত সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মোন্নাফকে বিছানায় ছটফট করতে এবং তার মুখ দিয়ে ফেনা বের হতে দেখে। তাকে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রংপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থীর বাবা মশিউর রহমান বলেন, ‘রাতে ঘুমের মধ্যেই কোনো বিষধর সাপ মোন্নাফকে কামড় দেয়। একা ঘুমিয়ে থাকায় বিষয়টি নজরে আসেনি।’

পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহেদুল ইসলাম সরকার বলেন, ‘সাপের কামড়ে ছেলেটি অসুস্থ হয়ে পড়লেও পরিবারের কেউ বিষয়টি টের পাননি। সকালে নীলফামারী হাসপাতাল থেকে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমাকে এখনো অবগত করা হয়নি। খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   সাপের কামড়ে   শিক্ষার্থীর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close