বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
শিবপুরে ছেলের হাতে বাবা খুন
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ পিএম আপডেট: ০৪.০৯.২০২৬ ৭:০৬ পিএম
নিহত পিতা আব্দুল বাছেদ। ছবি: প্রতিনিধি

নিহত পিতা আব্দুল বাছেদ। ছবি: প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামে পিতা নিহত হয়েছেন। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভারতের কান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া। 

নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত ছেলে পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক শাকিল চৌধুরী (৩৫)।

পরিবারের সদস্যরা জানান, ছেলের সঙ্গে পারিবারিক কোন বিরোধ ছিল না। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে পিতাপুত্র একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার পিতাকে পেটে ছুরিকাঘাত করছে। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যায়। 

খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার কারণ জানা ও জড়িত ছেলেকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  শিবপুর   ছেলের হাতে   পিতা খুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close