বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
তিক্ততা ভুলে আগামীতে একসঙ্গে কাজ করতে চাই : সাংসদ খন্দকার মোশাররফ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পূর্বের তিক্ততা ও ভুল বোঝাবুঝি ভুলে আগামীতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

সভায় অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস লেখা হলে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম থাকবে। অতীতের তিক্ততা ও ভুল–বোঝাবুঝির অবসান ঘটিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন যতদিন আমাদের মাঝে থাকবেন, ততদিন তার সুপরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাব।’

সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের পাশে রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করাই বিএনপির প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য।

মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন এবং কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক ও গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম।

আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ নয়নসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।  

সভা শেষে নেতা-কর্মীরা আনন্দ র‍্যালি বের করেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সাংসদ   খন্দকার মোশাররফ   মেঘনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close