বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় জন্মাষ্টমীর আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে গঙ্গাচড়া কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দিরের প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি গঙ্গাচড়া বাজার ও থানা মোড়সহ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গঙ্গাচড়া কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দিরের প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শিশু-কিশোরদের অনেকেই শ্রীকৃষ্ণ ও রাধার সাজে সজ্জিত হয়ে র‌্যালিতে অংশ নেয়। এতে পুরো আয়োজন আরও বর্ণিল ও উৎসবমুখর হয়ে ওঠে।

সভা ও র‌্যালিতে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান নায়েব, গঙ্গাচড়া ইউনিয়ন জামায়াতের আমির মনিছুর রহমান এবং গঙ্গাচড়া কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি কমলকান্ত রায়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক শ্যামল চন্দ্র রায়। স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব গজেন চন্দ্র রায়।

সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়ায় জন্মাষ্টমী   আলোচনা সভা   র‌্যালি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close