শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      ● মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের      ● দেশকে তাবেদার রাষ্ট্র করতে চাইলে প্রতিরোধ গড়বে বিএনপি : রিজভী      
আন্তর্জাতিক
কেনিয়ায় ভারতের টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের প্রতিষ্ঠান টাটা কেমিক্যালসকে কেনিয়ায় তাদের যাবতীয় কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুতো। প্রতিষ্ঠানিটির উপস্থিতি দেশের কোনো উপকারে আসছে না উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘আমরা কি অন্যদের দাস?’

শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

কেনিয়া সরকার টাটা কেমিক্যালসের জায়গায় কার্যক্রম পরিচালনার জন্য নতুন দুইটি কোম্পানিকে নিয়ে আসবে।

এর পূর্বে, গেল জুলাইয়ের শেষের দিকে কেনিয়া সরকার টাটা কেমিক্যালসের কেনীয় ইউনিটকে তাদের মাগাদি সোডা কারখানার কাজ স্থগিত এবং সোডা অ্যাস রপ্তানির বন্ধের নির্দেশ দিয়েছিল। উইলিয়াম রুতো কাজিয়াদো অঞ্চলে টাটা কেমিক্যালসের দীর্ঘদিনের কার্যক্রমের সমালোচনা করে বলেন, ‘কোম্পানিটি স্থানীয় শিল্প সক্ষমতা তৈরিতে ব্যর্থ হয়েছে।’

উইলিয়াম রুতো ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘টাটা কোম্পানির ১০০ বছরের চুক্তি ছিল। কিন্তু তারা কাজিয়াদোতে কিছুই তৈরি করেনি, কোনো কারখানা গড়ে তোলেনি।’

প্রতিদ্বন্দ্বিতায় চীন ও যুক্তরাষ্ট্র :

নতুন পরিকল্পনা ব্যক্ত করে উইলিয়াম রুতো আরও বলেন, ‘আমরা বলেছি, নতুন একটি কোম্পানি আনব এবং তাদের কাজিয়াদোতে একটি বড় গ্লাস তৈরির কারখানা স্থাপন করতে হবে। আর আরেকটি কোম্পানিকে কাজিয়াদোতেই কেমিক্যাল তৈরির সুযোগ দেওয়া হবে। আমরা কি অন্যদের দাস?’

উইলিয়াম রুতোর এই সিদ্ধান্ত ও সমালোচনার বিষয়ে টাটা কেমিক্যালসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, টাটা কেমিক্যালস কেনিয়ায় তাদের ‘মাগাদি সোডা’ ব্যবসায় পরিচালনা করে আসছে, যা মূলত সোডা অ্যাস তৈরি করে। কাচ ও অন্যান্য শিল্প উৎপাদনে এই রাসায়নিক ব্যবহৃত হয়। মূলত মাগাদি কারখানার এই কার্যক্রমকে কেন্দ্র করেই সম্প্রতি কোম্পানিটির সাথে কেনিয়া সরকারের বিরোধের সৃষ্টি হয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টাটা কেমিক্যালস   উইলিয়াম রুতো   কেনিয়া   মাগাদি সোডা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close