শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      
প্রিয় ক্যাম্পাস
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়-নাজিফা
কুবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নিলয় বড়ুয়াকে আহ্বায়ক এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিলকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আলামিন মজুমদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ওমর ফারুককে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া মোহাম্মদ উসমানকে যুগ্ম সদস্য সচিব (দপ্তর) এবং জোবায়ের আজম খানকে যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন নাঈমুর রহমান (নাঈম ভূঁইয়া), বিল্লাল হোসেন, জি. এম. তৈয়বুর ইসলাম ও মহির আলম।

নতুন কমিটির আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, “শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করা, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সোচ্চার থাকাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ছাত্রশক্তিকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।”

সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির কমিটিতে সদস্য সচিব পদে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য বদ্ধপরিকর। আপনারা সবসময় আমার কাজে পাশে থাকবেন এবং দোয়ায় রাখবেন।”

বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষিত এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়   ছাত্রশক্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close