শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      
আন্তর্জাতিক
দিল্লিতে বহুতল ভবন ধস, আটকা পড়েছেন অনেকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতনে একটি বহুতল ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত অন্তত চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ভবনটি ধসে পড়ে।

ভবনটি পেয়িং গেস্ট হিসেবে ব্যবহৃত হতো বলে জানা গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, ভবনটি ধসে পড়ার সময় ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রোববার ছুটির দিন হওয়ায় শিক্ষার্থীদের বেশিরভাগই নিজ নিজ কক্ষে অবস্থান করছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী জানান, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে ‘বাঁচাও বাঁচাও’ আকুতি ও কান্নার শব্দ শুনতে পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সচিত্র প্রতিবেদনে দেখা যায়, দুর্ঘটনাস্থলে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান করছেন।

অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে এক ব্যক্তিকে একটি কংক্রিটের স্ল্যাবের নিচে চাপা পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাকে উদ্ধারে অনেকেই প্রাণপণে স্ল্যাবটি তোলার চেষ্টা করছিলেন।

উদ্ধার কাজে সহায়তার জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট পাঠানো হয়েছে। বড় বড় স্ল্যাব ও লোহার বিম সরানোর জন্য আনা হয়েছে এক্সকাভেটর। দমকল কর্মীদের পাশাপাশি উদ্ধার কাজে যোগ দিয়েছে ডিজাস্টার রেসপন্স ফোর্সের বিশেষ দলও।

প্রসঙ্গত, এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত হওয়ায় এখানে প্রচুর শিক্ষার্থীর বসবাস। ফায়ার সার্ভিসের পাশাপাশি বেশ কয়েকটি ছাত্র সংগঠনও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে হাত বাড়িয়েছে।

সূত্র : এনডিটিভি, এএনআই

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দিল্লিতে ভবন ধস   সত্য নিকেতন   দিল্লি ভবন ধস   শিক্ষার্থী উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close