বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে : আমানুল্লাহ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে বড় পরিসরে সবুজায়ন কার্যক্রমে যুক্ত করা হবে। এ ক্ষেত্রে সরকারের নেওয়া পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কলেজগুলোতে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করা হবে।’ 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সিটি কলেজ পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেছেন। 

পরিদর্শনকালে ভিসি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ভাইস-চ্যান্সেলর। মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে কলেজে একটি ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজে ১২ হাজার গাছ লাগানোর নির্দেশনা দেন।
 
জাতীয় বিশ্ববিদ্যালয় দ্রুত ক্যাশলেস ও পেপারলেস ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি ভিসি বলেন, ‘প্রযুক্তিনির্ভর প্রশাসন ও শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার কাজ চলছে।’
 
সেশনজট কমানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘এখন মাত্র ২৭ কর্মদিবসে পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি বড় অর্জন।’

বিপুলসংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া ও নির্ধারিত সময়ে ফল প্রকাশের এ কাজের সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। প্রায় ৬৫ লাখ শিক্ষার্থীর পরীক্ষা কার্যক্রম পরিচালনার মতো বড় দায়িত্ব সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
 
শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে ড. আমানুল্লাহ বলেন, ‘সময়ের চাহিদা অনুযায়ী কারিকুলাম সংশোধন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের কর্মজীবন ও ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনায় নিয়ে দক্ষতাভিত্তিক বিভিন্ন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
 
কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এসএম আখতার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ মতবিনিময় সভায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জাতীয় বিশ্ববিদ্যালয়   ভাইস-চ্যান্সেলর  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close