মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবির তিন বিভাগে নতুন দায়িত্বে তিন অধ্যাপক
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন বিভাগের নতুন দায়িত্ব পেয়েছেন তিন অধ্যাপক। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড.  মো. আবু হাসান স্বাক্ষরিত তিন পৃথক অফিস আদেশ তিন অধ্যাপকের নতুন দায়িত্বের বিষয়ে বলা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়টির পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডীনের দায়িত্ব পেয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান। উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.  মো. মামুনুর রশীদের দায়িত্ব শেষ হওয়ায় অধ্যাপক হাসানুজ্জামান এ দায়িত্ব পেয়েছেন।

অপর এক অফিস আদেশে বলা হয়েছে,বিশ্ববিদ্যালয়টির আই.আর.টির পরিচালকের দায়িত্ব পেয়েছেন ফুড প্রসেস অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ। কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনের কার্যকাল শেষ হওয়ায় অধ্যাপক ড.  মারুফ এ নতুন দায়িত্ব পেয়েছেন।

এ দিকে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শরীফ মাহমুদকে বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস (ক্যাডস) পরিচালকের দায়িত্ব দিয়ে অফিস আদেশ প্রকাশ করা হয়েছে। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   বিভাগ   অধ্যাপক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close