বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      
প্রিয় ক্যাম্পাস
১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত কুবির চার শিক্ষার্থী
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চার শিক্ষার্থী। তারা হলেন—শামীম আহমেদ, রেজওয়ানুল ইসলাম গণি, নাজমুল হাসান ও নাঈমা আক্তার কলি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে তারা সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হন।

সুপারিশপ্রাপ্তরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শামীম আহমেদ, ২০১৭–১৮ শিক্ষাবর্ষের নাঈমা আক্তার কলি এবং ২০১৮–১৯ শিক্ষাবর্ষের রেজওয়ানুল ইসলাম গণি ও নাজমুল হাসান।

সাফল্যের অনুভূতি জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। ভবিষ্যতে একজন বিচারক হিসেবে সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।’

রেজওয়ানুল ইসলাম গণি বলেন, ‘বিজেএসে সুপারিশপ্রাপ্তির অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রমের ফল। ভবিষ্যতে বিচারক হিসেবে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।’

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আয়োজন করে। প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিজেএস   সিভিল জজ   সুপারিশপ্রাপ্ত   কুবি   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close