বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গলায় ওড়না পেঁচানো হাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিসিএস গলির শেষ মাথার ফজিলা মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিনথিয়া রহমান (২২) গাজীপুর থেকে দিনাজপুরে পড়তে এসেছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে মেসে আলোচনা সভা ছিল। রাত সাড়ে ১০টার দিকে আলোচনা শেষে সবাই নিজ নিজ কক্ষে চলে যান। পরদিন সকাল ১১টার দিকে আবারও আলোচনার জন্য সিনথিয়াকে ডাকতে গেলে তার কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি ঘুমিয়ে আছেন মনে করে তখন আর তাকে ডাকেননি অন্যরা। পরে তারা নিজেদের মধ্যে আলোচনা শেষে দুপুরে যে যার মতো কাজে চলে যান।

বিকেল ৬টার দিকে সিনথিয়ার কক্ষের দরজা বন্ধ থাকায় সহপাঠীসহ অন্যরা তাকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা মেস কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে হাতুড়ি দিয়ে কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সিনথিয়ার মরদেহ দেখতে পান তারা।

বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী ও দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নারী পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, “মরদেহ উদ্ধারের পর সুরতহাল করে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। সিনথিয়ার সহপাঠীসহ অন্যদের সঙ্গে কথা বলা হয়েছে এবং প্রয়োজনীয় বিষয়গুলো তদারকি করা হয়েছে। আপাতত মরদেহ মর্গে থাকবে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এদিকে এ ঘটনায় সিনথিয়ার সহপাঠী, অন্যান্য শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং শাখা চালুর দাবি জানিয়েছেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:   হাবিপ্রবি   শিক্ষার্থীর মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close