বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ      বোয়িংয়ের আরও ১১টি নতুন উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ      দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      
প্রিয় ক্যাম্পাস
বুটেক্সে ডাই কেম এক্সপো শুরু ৮ অক্টোবর
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ এএম আপডেট: ২৪.০৯.২০২৬ ১১:৫৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের উদ্যোগে আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো-২০২৬’। বুটেক্সের কেন্দ্রীয় মাঠে দুই দিনব্যাপী এ এক্সপোর আয়োজন করা হয়েছে। টেক্সটাইল কেমিক্যাল শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো এ আয়োজনের প্রধান উদ্দেশ্যে।

এক্সপোর প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, প্যানেল আলোচনা ও কোম্পানির স্টেজ সেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে থাকবে কেমিক্যাল প্রদর্শনী, গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা ও মূল্যায়ন, প্যানেল আলোচনা এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

টেক্সটাইল কেমিক্যাল ও সংশ্লিষ্ট শিল্প নিয়ে আয়োজিত এ এক্সপোর মূল লক্ষ্য শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো। এতে বিভিন্ন কেমিক্যাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব সমাধান তুলে ধরবে। পাশাপাশি থাকবে কোম্পানি স্টেজ সেশন, যেখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সমাধান সম্পর্কে তুলে ধরবে। এর মাধ্যমে দর্শনার্থীরা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ পাবেন।

এক্সপোতে থাকবে প্যানেল আলোচনা, যেখানে টেক্সটাইল কেমিক্যাল শিল্পের বিশেষজ্ঞরা টেকসই কেমিস্ট্রি, পরিবেশবান্ধব উৎপাদন, আধুনিক ডাইং ও ফিনিশিং প্রযুক্তি এবং শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। এতে শিল্পক্ষেত্রের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

এক্সপোতে কেমিক্যাল প্রদর্শনীর পাশাপাশি থাকবে গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টেক্সটাইল কেমিস্ট্রি, পরিবেশবান্ধব উৎপাদন, টেকসই ডাইং ও ফিনিশিং, বর্জ্যপানি পরিশোধন, উন্নত কেমিক্যাল প্রযুক্তি এবং স্মার্ট টেক্সটাইলসহ বিভিন্ন বিষয়ে নিজেদের গবেষণা ও উদ্ভাবনী কাজ তুলে ধরবেন। প্রতিটি দলে দুজন করে অংশগ্রহণকারী থাকতে পারবেন। প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত সেরা ২০টি দল চূড়ান্ত পোস্টার উপস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনে বিভিন্ন কেমিক্যাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান, টেক্সটাইল শিল্পের পেশাজীবী, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পক্ষেত্রের নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে জানার পাশাপাশি সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।

এ বিষয়ে বুটেক্স ওয়েট প্রসেস ক্লাবের সভাপতি উৎস কারন বলেন, ‘ডাই কেম এক্সপো আয়োজনের মাধ্যমে আমরা টেক্সটাইল কেমিক্যাল শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়াতে চাই। শিক্ষার্থীদের গবেষণা, নতুন প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করার পাশাপাশি শিল্পের সঙ্গে তাদের সংযোগ তৈরিও আমাদের অন্যতম লক্ষ্য।’

এক্সপো সম্পর্কে বিস্তারিত তথ্য, অংশগ্রহণের নিয়ম ও নিবন্ধনের লিংক আয়োজকদের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বুটেক্স   ডাই কেম   এক্সপো  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close