বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ      বোয়িংয়ের আরও ১১টি নতুন উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ      দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      
দেশজুড়ে
বকশীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির মতবিনিময় সভা
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লাকে আসন্ন নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে সমর্থন করেন নেতাকর্মীরা। একই সঙ্গে তাকে দলীয় সমর্থন ও মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল উচ্চবিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে সাধুরপাড়া ইউনিয়নে গাজীউর রহমান মোল্লাকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার জন্য দলের সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান তারা।

সভায় গাজীউর রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কারিমুল মাস্টার, সহ-সভাপতি মিলন গাজী, দেলোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান, সহ-সভাপতি মানিক খান, সামিউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মেম্বার ও আব্দুর করিম মোল্লা।

এ ছাড়াও সভায় দপ্তর সম্পাদক শাহ আলম মুল্লুক খান, প্রচার সম্পাদক গাজী সুজাউদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ, ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ সুজন, কৃষক দলের সভাপতি আব্দুল কাদির এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরুজ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নেতাকর্মীরা সাধুরপাড়া ইউনিয়নে গাজীউর রহমান মোল্লাকে বিএনপির একক প্রার্থী হিসেবে সমর্থন করেন। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের কাছে তার পক্ষে দলীয় সমর্থন ও মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। 

সভায় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের কাছে বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে গাজীউর রহমান মোল্লা বলেন, ‘দলের নেতাকর্মীদের মতামত ও সমর্থনে তিনি উৎসাহিত।’

দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বকশীগঞ্জ   ইউপি নির্বাচন   বিএনপি   মতবিনিময়   সভা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close