বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
সন্তানের খাবারের জন্য নয়, নিজের ও ছেলের নেশার টাকা জোগাতেই চুরি
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৬) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজের ও ছেলের মাদকের খরচ জোগাতেই তিনি চুরি করেছেন।

গ্রেপ্তার আব্দুল মালেক উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দলগ্রাম (ঘাটেরপাড়, মাস্টারপাড়া) এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ী আব্দুর রহমানের মুদিদোকানে চুরির ঘটনা ঘটে। চুরির দৃশ্য উপজেলা প্রশাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম স্থানীয় ও কালীগঞ্জ থানা পুলিশকে সিসিটিভি ফুটেজ সরবরাহ করেন।

পরবর্তীতে ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্তের চেষ্টা চালায় পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দলগ্রাম বাজারে অভিযান চালিয়ে আব্দুল মালেককে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি নিজের ও ছেলের মাদকের খরচ জোগাতে চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে সোপর্দ করা হবে।”

তিনি আরও বলেন, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  চুরি   গ্রেপ্তার   লালমনিরহাট   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close