বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ      বোয়িংয়ের আরও ১১টি নতুন উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ      
দেশজুড়ে
ভেড়ামারায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভবিষ্যৎ শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ রক্ষা ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারার সেচ্ছাসেবী সংগঠন ‘একটু পাশে দাঁড়াই’-র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্যসচিব বিজেএম ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার ও ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্যসচিব এসএস আল-হুসাইন সোহাগ ও একটু পাশে দাড়াঁই সংগঠনের আজীবন সদস্য মমিনুল ইসলাম।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   জিপিএ-৫   শিক্ষার্থী   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close