বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মিঠাপুকুর মহাবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবীন বরণ
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহাবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. গোলাম রব্বানী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতিও।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় মিঠাপুকুর মহাবিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রতিষ্ঠানের শিক্ষকরা।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানানো হয়। পরে সবার সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মিঠাপুকুর   নবীন বরণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close