বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শ্রীমঙ্গল গড়তে ভ্রাম্যমাণ আদালত, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম আপডেট: ২৪.০৯.২০২৬ ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পর্যটন নগরী শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, ফুটপাত দখলমুক্ত ও যানজটহীন হিসেবে গড়ে তুলতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ব্যস্ততম স্টেশন রোড ও হবিগঞ্জ রোডে যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে চলাচলে বিঘ্ন ঘটানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।


পৌর প্রশাসন সুত্রে জানা যায়, রাস্তা ও ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা পরিচালনা ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অপরাধে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী ৮টি দোকানকে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে ভোক্তা স্বাস্থ্যঝুঁকি তৈরির অপরাধে ‘শ্যামা বেকারি’কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান কঠোর হুশিয়ারি ব্যক্ত করে বলেন, “শ্রীমঙ্গল দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এই শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে একটি বাসযোগ্য ও সুন্দর শহর পেতে হলে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সচেতনতা ও আইন মেনে চলার বিকল্প নেই।”

জনস্বার্থে ও নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান সামনে আরও জোরদার করা হবে বলে জানান তিনি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   ভ্রাম্যমাণ আদালত   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close