বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ      
দেশজুড়ে
দাউদকান্দিতে স্লিপার বাস উল্টে আহত ৮
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েল কোচ পরিবহনের একটি স্লিপার বাস উল্টে আটজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মালিখিল-বেকিনগর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাইওয়ে থানা পুলিশ।

আহত ব্যক্তিরা হলেন— আবু তালিব (৪২), আকলিমা (৩২), আসমা (২৭), মলি আক্তার (৩০), পপি আক্তার (৩৫), সাবিনা (৭), আলম (৪২) ও আয়ান (৮)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা বাসটি সড়কে পড়ে থাকায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসটি সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে যান।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রেম দাস রায় জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে বাসটি নিজে নিজে সড়কে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর চালক ও সুপারভাইজার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   স্লিপার বাস   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close