বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
নারীকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বটগাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক নারীকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আরিফ মিয়া (৩৫) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার নন্নী অভয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বটগাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে ১৬ সেপ্টেম্বর লাকি আক্তার (২৭) নামে এক নারীকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে লোহার রড, গাছের ডাল ও মাছ ধরার কুচ দিয়ে আঘাত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় লাকি আক্তার বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলায় আরিফ মিয়া ছাড়াও শাহিন মিয়া (২৭) ও আরিফ মিয়ার স্ত্রী উম্মে হানিকে (২৭) আসামি করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামি আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   নারী   মারধর   অভিযোগ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close