বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ      বোয়িংয়ের আরও ১১টি নতুন উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ      দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      
দেশজুড়ে
বিআরডিবির মাঠ সংগঠকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ পিএম
অভিযুক্ত মো. সাইদুর রহমান নাজমুলের। ছবি: প্রতিনিধি

অভিযুক্ত মো. সাইদুর রহমান নাজমুলের। ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রকল্পের মাঠ সংগঠক মো. সাইদুর রহমান নাজমুলের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা উত্তোলন করে অফিসে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। তদন্তে ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কমিটি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

বিআরডিবি সূত্র জানায়, দারিদ্র্য নারীদের জন্য সমন্বিত পল্লী উন্নয়ন ও কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ের মাঠ সংগঠক সাইদুর রহমান নাজমুল ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। এ সময় গ্রাহকদের কাছ থেকে উত্তোলন করা অর্থ তিনি অফিসে জমা দেননি। পরপর দুটি নোটিশ দেওয়ার পরও তার সন্ধান না পাওয়ায় ১২ জানুয়ারি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, সাইদুর রহমানের দায়িত্বপ্রাপ্ত ব্লকের ১২টি সমিতি সরেজমিনে পরিদর্শন করে সদস্যদের পাস বইয়ের সঙ্গে হিসাবের গরমিল পাওয়া গেছে। এতে প্রায় ৩ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

তবে অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের  তৎকালীন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের রেফারেন্স মহাপরিচালকের একান্ত সচিব (পিএস) উপপরিচালক সাদেকুর রহমানের সুপারিশে চাকরি পাওয়ায় এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণে মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে উপপরিচালক সাদেকুর রহমানকে জিজ্ঞেস করলে মাঠ সংগঠক সাইদুরের নিয়োগ সময় তার সঙ্গে যোগাযোগ করছে মর্মে স্বীকার করেন। বিআরডিবির তৎকালীন মহাপরিচালকের একান্ত সচিব (পিএস) উপপরিচালক  সাদেকুর রহমান, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন ২০১৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলার এজাহার নামীয় আসামি ছিল। এ বিষয়ে জানতে চেয়ে তাকে জিজ্ঞেস করলে সাদেকুর রহমান  মামালার আসামি থাকার বিষয় স্বীকার করেন। তবে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সরকারি বিধান অনুযায়ী ডিএমপি কমিশনারের বরাবরে আবেদন করছেন মর্মে জানান।

তবে এ সব কারণেই এ মাঠ সংগঠকের বিরুদ্ধে সম্ভব হয়নি অর্থ আদায় কিংবা আইনগত ব্যবস্থা নেওয়া।

অভিযোগের বিষয়ে সাইদুর রহমান নাজমুল বলেন, ‘টাকা পাওনা আছে, আমি পরিশোধ করে দেব। হেড অফিসের সঙ্গে কথা হয়েছে।’

বাউফল বিআরডিবি কার্যালয়ের সহকারী কর্মকর্তা (ইরেসপো) নাজমুন নাহার ইরানি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নির্দেশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালী জেলা বিআরডিবির উপপরিচালক হাসানুল হক মোল্লা বলেন, ‘বিষয়টি হেড অফিস সরাসরি মনিটরিং করছে। পরে জেনেছি, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

ইরেসপো হেড অফিসের উপপ্রকল্প পরিচালক এ এস এম সোলেমান বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছিল। তবে অভিযুক্তের টাকা ফেরত দেওয়ার আশ্বাস ও উচ্চপর্যায়ের হস্তক্ষেপের কারণে বিলম্ব হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অভিযোগের বিষয়ে টাকা উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাউফল   বিআরডিবি   মাঠ সংগঠক   অর্থ আত্মসাৎ   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close