নওগাঁর ধামইরহাট উপজেলায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপিসহ দলীয় অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়েল সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কেএম লায়েক আলী সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জাহানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কায়সার বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দেশকে সন্ত্রাস ও নৈরাজ্য মুক্ত করতে সর্বদা মাঠে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন বলে জানান।
কেকে/এআই