বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      
দেশজুড়ে
স্বজনকে নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন ক্ষেতলালের জুবায়েদুল
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রবাসী স্বজনকে বাড়িতে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জুবায়েদুল ইসলাম (২৭)। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫)। আহত হয়েছেন আরও সাতজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের সিরাজগঞ্জের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায়  মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়েদুল ইসলাম ক্ষেতলাল উপজেলার বাড়ইল গ্রামের আছের আলীর ছেলে। অপর নিহত ফেরদৌস মন্ডল আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর পূর্বপাড়া গ্রামের ফারুক মন্ডলের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতলালের বাড়ইল গ্রামের প্রবাসী সুজন মিয়া বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে আনতে ঘনিষ্ঠ বন্ধু জুবায়েদুল ইসলামসহ পরিবারের সদস্য ও স্বজনরা ফেরদৌস মন্ডলের মাইক্রোবাসে করে ঢাকায় যান।

বিমানবন্দর থেকে ফেরার পথে ভোর ৪টার দিকে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই জুবায়েদুল ও চালক ফেরদৌসের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছানোর পর দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া। জুবায়েদুল ইসলামের আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার স্ত্রীও অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুর খবর শুনে তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

অন্যদিকে, মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডলের পরিবারেও চলছে শোকের মাতম। তার সাড়ে তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রীও বারবার জ্ঞান হারাচ্ছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   ক্ষেতলাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close